Ad Banner 468x60px

Address and phone number of Marriage Registrar Kazi Offices in Bogura district

Click here to find the address and contact number of different Marriage Registrar and Kazi in Bogura district.

Process and required papers for marriage and divorce registration.

Click here to know about the registration process of marriage and divorce, and which documents are needed to complete the registration process.

Latest information and news about the marriage and divorce registration process.

Click here to get informed about the latest rules, regulations and process of marriage and divorce registration. It is important to know about these things well ahead of finally getting registered.

Match Makers and other professional service providers

See who can help you professionally make match and other arrangements to successfully manage the marriage related affairs and events.

Islamic rules and practices relating to marriage and divorce

In solemnizing marriage or executing divorce Islamic regulations and practices are considered with high important. Get to know about your religious directives in this regard.

Government Laws and Regulations on marriage, divorce etc., and consequence of breach

As of the past and present, Governments have always gave importance on marriage and divorce registration; especially of under the Muslim Family Laws Ordinance. Breach of those laws may sanction heavy penalty. Knowing general information on these Govt. rules may help.

বিয়ের খরচ হিসাব

বিয়ের অনুষ্ঠানের জন্য নানান খরচপত্র আগে থেকে মোটামুটি হিসাব করে নিলে অনেক সুবিধা হয়। তাতে খরচের টাকার যোগান এবং বাজেট মাফিক ব্যয় নির্ধারণ করে ঠিকঠাকভাবে এগুনো যায়। বিয়ের বড় খরচের মধ্যে আছে ২০০, ৩০০, ৫০০ লোকের খাওয়ার খরচ। ক্ষেত্র বিশেষে সীমিত পরিসরে ৫০ জন লোকের খাওয়ার খরচের আয়োজন করে থাকেন অনেকে। এছাড়া আনুষাঙ্গিক খরচের মধ্যে রয়েছে বিয়ের গাড়ি সাজানোর খরচ, কমিউনিটি সেন্টার ভাড়া, কমিউনিটি সেন্টারে বিয়ের খরচ, কাজী অফিসে বিয়ের খরচ, বিয়ের শেরওয়ানি দাম, বিয়ের শাড়ি দাম, শেরওয়ানির দাম - অবশ্য শেরওয়ানি ভাড়ায় পাওয়া যায়। বিয়ের কাজী খরচ সম্পর্কে কাজী অফিস থেকে খোঁজখবর নেওয়া যাবে।



এছাড়া, বিয়ের খরচের মধ্যে আছে বিয়ের কার্ড খরচ। কম খরচে বিয়ের বাজার কোথায় করবেন, বিয়ের লেহেঙ্গা শাড়ির দাম, কমিউনিটি সেন্টার ভাড়া কত, কমিউনিটি সেন্টারে বিয়ের খরচ কত- এসব সম্পর্কে তথ্য আগে থেকে সংগ্রহ করে রাখা ভালো।

বগুড়ায় বিয়ের দেনমোহর ১০১টি বই

বগুড়ার ধুনট উপজেলায় ১০১টি বই দেনমোহরের একটি বিয়ে নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে। বিয়েতে ছেলের বাবা ও মেয়ের মা উপস্থিত ছিলেন। বিয়ে রেজিস্ট্রির পর সবাইকে মিষ্টি মুখ করানো হয়।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের কাজী জনাব আব্দুল হান্নানের মোকামে বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের বর উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের গুয়াডহরী গ্রামের সামছুল ইসলামের ছেলে নিখিল নওশাদ; আর কনে সোনাতলা উপজেলার কামালেরপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের মেয়ে সান্ত্বনা।

গোসাইবাড়ী বাজারে আব্দুল হান্নান কাজীর বাড়িতে যখন বিয়ে রেজিস্ট্রি করা হয় তখন দেনমোহর হিসেবে বইয়ের কথা শুনে ছুটে আসেন এলাকার অনেকে। এমন দেনমোহরনার বিয়ে এই প্রথম দেখেছেন বলে তারা জানান।

বর নওশাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১০১টি নীল পদ্ম তুলে দেব। নিজেই চেয়েছে বই। চায়নি কোনো অলঙ্কার। আজ ১০টি বই দিয়েছি; বাকিটা খুঁজে খুঁজে দেব।”

তিনি আরও বলেন, “আমরা পথ দেখালাম, যৌতুক ছাড়া এবং দেনমোহর বই দিয়েও হতে পারে। আগামী প্রজন্ম এই পথ দেখুক। তবে চিকাশী ইউনিয়নের কাজী কেন বিয়ে পড়াল না এটেই আমার প্রশ্ন।”

এর আগে চিকাশী ইউনিয়নের কাজী হেলালুর রহমানকে কাছে বিয়ে পড়াতে গেলে তিনি দেনমোহর ‘বই হতে পারে না’ জানিয়ে বিয়ে রেজিস্ট্রি করেননি।

হেলালুর রহমানের ভাষ্য, “নগদের ঘরে নাক ফুল, গহনা লেখা আছে – বই লেখা নেই, তাই বিয়ে রেজিস্ট্রি করিনি।”

গোসাইবাড়ী ইউনিয়নের কাজী আব্দুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোনো সম্পত্তি, সম্পূর্ণ দেনমোহর বা উপহার অংশ বিশেষের পরিবর্তে প্রদত্ত হয়েছে কিনা বিয়ে রেজিস্ট্রি ফরমে এমন একটি ঘর আছে। সে অনুযায়ী দেনমোহর বাবদ ১০১টি বই; যার মূল্য ধরা হয়েছে দুই লাখ টাকা। বরের প্রস্তাবে কনে রাজি হয়েছেন।


সূত্র- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রকাশিত : 16 Sept 2022

স্ত্রী সম্পদশালী হলেও কি স্বামীর নিকট থেকে ভরণপোষণ পাবেন?

ভরণপোষণ বলতে ইসলামি আইনে খাদ্য, বস্ত্র এবং আশ্রয় কেই বোঝায়। ভরণপোষণ বা খোরপোষের জন্য স্ত্রী ও নাবালক সন্তানের পক্ষে পারিবারিক আদালতে আবেদন করা হয়। ১৯৮৫ সালের পারিবারিক আদালত অধ্যাদেশ আমলে আসার আগে ভরণপোষণ এর জন্য ফৌজদারি কার্যবিধির ৪৮৮ ধারা বিধান অনুযায়ী ফৌজদারি আদালতে মামলা দায়ের করা হত।


স্বামী যদি সংগত কারণ ব্যতিরেকে স্ত্রীর ভরণপোষণ দিতে অস্বীকার করে তাহলে স্ত্রী তার জন্য পারিবারিক আদালতে মামলা করতে পারে। স্ত্রী সর্বাবস্থায় স্বামীর নিকট থেকে ভরণপোষণ পেতে হকদার। স্ত্রী নিজে যতই ধনী হোক না কেন তাতে তার অধিকার খর্ব হয় না। স্বামী যতই গরীব হোক না কেন স্ত্রীর অধিকা বহাল থাকেই। তবে  অবস্থা যদি এমন হয় যে স্ত্রী স্বামীর তুলনায় যথেষ্ট সম্পদশালী এবং তার ভরণপোষণ এর জন্য স্বামীর উপর নির্ভর করতে হয় না তাহলে স্ত্রী স্বামীর নিক্ট থেকে ভরণপোষণ দাবী নাও করতে পারেন। কিন্তু নাবালক সন্তানাদিরর ভরণপোষণ এর দায়িত্ব স্ত্রীর নয়। তাদের ভরণপোষণ এর জন্য পিতা অবশ্যই বাধ্য থাকে (২৭ ডিএলআর ২৭)।


ভরণপোষণ পেতে স্ত্রীর দায়িত্ব 

তবে এতক্ষণ স্ত্রীর যে ভরণপোষণ এর কথা বলা হল তা শর্তহীন নয়। স্ত্রীকে অবশ্যই স্বামীর প্রতি অনুগত থাকতে হবে। সমস্ত বৈধ সময়ে স্ত্রীর নিকট গমণ করার অধিকা স্বামীর জন্য অবাধ, অবারিত রাখতে হবে, তবেই স্ত্রী ভরণপোষণ এর অধিকারিণী হবেন। তবে সংগত কারণ থাকলে স্ত্রী স্বামীর সাথে বসবাস করতে অস্বীকার করতে পারেন এবং সেক্ষেত্রে ভরণপোষণ এর ডিক্রি পেতে পারেন। স্ত্রী তার আশু দেনমোহর দাবী করলে যতক্ষণ পর্যন্ত উক্ত দেনমোহর পরিশোধ করা না হয় ততক্ষণ পর্যন্ত স্ত্রী আলাদা বসবাস করতে পারেন এবং এক্ষেত্রে পৃথকভাবে বসবাস করলেও স্বামী ভরণপোষণ দিতে বাধ্য থাকবেন। সাধারণ নিয়ম হলো অনিচ্ছুক স্ত্রীকে স্বামী ভরণপোষণ দিতে বাধ্য নয়। সংগত কারণ ব্যতিরেকে স্ত্রী যদি স্বামীর সাথে বসবাস করতে অস্বীকার করে তাহলে স্ত্রীকে অনিচ্ছুক বলা যায়। কোন আইনগত কারণ ব্যতিরেকে কোন স্ত্রী তার স্বামীর সাথে একত্রে বসবাস করতে অস্বীকার করলে কিংবা স্বামীকে পরিত্যাগ করলে কিংবা অন্য যেকোনো ভাবেই হোক স্ত্রী ইচ্ছাকৃতভাবে দাম্পত্য কর্তব্য পালনে ব্যর্থ হলে স্বামীর নিকট হতে ভরণপোষণ গ্রহণের অধিকারিণী হবেন না এবং সেক্ষেত্রে স্বামী তার স্ত্রীর ভরণপোষণ না দিলে এটা বলা যাবে না যে স্বামী স্ত্রীর প্রতি অবহেলা করেছ বা স্ত্রীর ভরণপোষনে ব্যর্থ হয়েছে। [১৯৪৬ (২২৮) আইসি ১৯৮]


কোন স্ত্রী যদি তার উপর অর্পিত দাম্পত্য কর্তব্য সঠিকভাবে পালন করে তাহলে স্ত্রী সর্বাবস্থায় স্বামীর নিকট থেকে ভরণপোষণ পেতে হকদার এমনকি স্ত্রী যথেষ্ট সম্পদশালী হলেও এই অধিকার থেকে সে বঞ্চিত হয়না। অপরদিকে এমন পরিস্থিতিতে স্বামী সব সময় স্ত্রীর ভরণপোষণ দিতে বাধ্য এমনকি স্বামী যতই দরিদ্র হোক না কেন।


- লিগাল ভয়স ব্লগ

রেজিস্ট্রেশন বিষয়ে সরকারী বিধিমালা : লঙ্ঘন ও শাস্তি

 


Content needs to be developed.

বিবাহ ও তালাক বিষয়ে ইসলামী বিধিবিধান ও মাসায়েল

 

Content needs to be developed.