বরদের জন্য বলছি কনের মতো আপনার বিয়েও জীবনে একবারই আসবে তাই হেলাফেলা না করে এই দিনটিকে ইনজয় করুন। আর কনের সাথে ধোরে রাখুন সুন্দর কিছু মুহুর্ত, যা পরে হাজার চেষ্টা করে আর ফিরিয়ে আনতে পারবেন না।
এখন হাল ফ্যাশনে ফ্লোরেন্ট প্রিন্টের বিয়ের পোশাক খুব চলছে। সেক্ষেত্রে বর, কনে দুজনেই ফ্লোরেন্ট প্রিন্টের বিয়ের পোশাক বাছাই করতে পারেন। তবে পোশাকের কালারের ব্যাপারে নিজের রুচির ছোঁয়া থাকা চাই।
কনের পোশাকের রং যদি লাল বা মেরুন হয়ে থাকে তাহলে আপনি অফ হোয়াইট বা গোল্ডেন কারাল নিতে পারেন।
আর কনের পোশাক যদি অফ হোয়াইট বা গোল্ডেন বা মেরুন হয়ে থাকে তাহলে আপনি মেরুন বা কপার কালার নিতে পারেন।
আপনার যদি পছন্দের কোনো ডিজাইনার থেকে থাকে তাহলে আপনি আপনার ডিজাইনারকে দিয়ে আপনার পছন্দের বিয়ের পোশাকটি তৈরি করে নিতে পারেন।
নিজের সাজে রাজকিয় লুক আনতে চাইলে পাঞ্জাবি বা শেরেওয়ানির সাথে পরতে পারেন মুক্তার মালা।
বিয়েতে যে নিয়ম মেনে লাল বা সাদা পরতে হবে এমন কোনো নিয়ম নেই। ভিন্ন কোনো পোশাক বা পাগড়ী দিয়ে আপনি আপনার বিয়েতে হতে পারেন সবার থেকে আলাদা।
শুধু পোশাকের দিকে নিজর দিনেই হবে না। কারণ পোশাকের থেকেও বড় যে জিনিসটা আপনার বড় হিসেবে প্রমাণ করবে সেটা হচ্ছে পাগড়ী। তাই অন্য সব কিছুর সাথে পাগড়ী বাছাইয়ে একটু নজর দিতেই হবে।
........... পরিবতন ডট কম










